তথ‌্যমন্ত্রী গা‌ড়ি ড্রাইভ করে পদুয়ায় ঈদের শুভেচ্ছা বিনিময়,নেতাকর্মীদের মাঝে ঈদের উচ্ছাস

ড্রাইভা‌রের আস‌নে ব‌সে নিজে গাড়ি চালিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিজ গ্রাম সুখবিলাসসহ আশপাশের গ্রাম ঘুরে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ।


উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুছের খোলা জিপ (চাঁদের গাড়ি) চালিয়ে মন্ত্রী গ্রামের বিভিন্ন মেঠো পথ ধরে মুরুব্বীদের সাথে ঈদের সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মন্ত্রীর সাথে এসে যোগ দেন সহধর্মিণী নুরান ফাতিমা। এতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে ঈদের আনন্দ উচ্ছাস দ্বিগুণ উপভোগ্য হয়ে ওঠে। পরিবার পরিজন নিয়ে মন্ত্রী এসময় সাধারণ মানুষের সাথে মিশে যান। একপর্যায়ে গ্রামের হাটে একটি টি ষ্টলে সহধর্মী‌নিসহ বসে বাল্যবন্ধু, দলীয় নেতাকর্মীসহ স্থানীয়দের নিয়ে চা পান করেন তথ্যমন্ত্রী।


মঙ্গলবার (৩ মে) দুপুরের পর সহধর্মিণী নুরান ফাতেমাসহ তথ্যমন্ত্রী গ্রামের বিভিন্ন বাড়ি ঘুরে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সকাল সাড়ে আটটায় সুখবিলাস ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তিনি। নামাজের পর সুখবিলাসস্থ বাড়িতে আত্মীয় স্বজনসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আগত অতিথিদের নানা পদের নাস্তা, সেমাই ও বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী’র ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ জানান, বিকেলে সহধর্মিণী নুরান ফাতিমাকে সাথে নিয়ে সুখবিলাসসহ আশপাশের গ্রামবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে বের হন তথ্যমন্ত্রী। এসময় মন্ত্রী নিজে উপ‌জেলা যুবলীগ সাধারন সম্পাদক ইউনুছের খোলা জিপ (চাঁ‌দের গা‌ড়ি) চালিয়ে গ্রামের মেঠোপথ ধরে বিভিন্ন বাড়িতে গিয়ে মুরুব্বিদের সালাম বিনিময় ও ঈদ শুভেচ্ছা জানান। এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চেয়ারম্যান আবু জাফর, তথ্যমন্ত্রীর বাল্যবন্ধু অনুপম বড়ুয়া, মো. নুনু, তাতু বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারন সম্পাদক মোহাম্মদ ইউনুছসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন।


স্থানীয় রফিকুল আলম জানান, রাষ্ট্রের একজন মন্ত্রী হয়েও তিনি সবসময় এলাকাবাসীর খোঁজখবর রাখেন। প্রতি ঈদে গ্রামে এসে বাল্য বন্ধু যারা এখন সাধারন মানুষ তা‌দের সাথে নিয়ে যেভাবে গ্রা‌মের মানু‌ষের সা‌থে মিশে যান সেটা এক অনন্য দৃষ্টান্ত। এসময় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামের সকল সম্প্রদায়ের মানুষের খোঁজ খবর নেন এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ