প্রবাস থেকে ফিরেই বাবা ও ভাই-ভাবিকে কুপিয়ে জখম,আটক দুই ভাই

রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় ওমান ভোররাতে আগত দুই ভাই। এসেই পিতা ও ভাইদের সাথে জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়। এটি এক পর্যায়ে রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে ভাইদের কিরিচের কোপে গুরুতর আহত হন বড় ভাই, ভাবি ও পিতা এবং ঝগড়া থামাতে এসে গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন অপর এক চাচাতো ভাই।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে শুক্রবার (১০ জুন) ভোর ৭টার দিকে ওয়ার্ডের সর্দারপাড়া আম্মার বাপের বাড়ি এলাকার মো. হোসেনের(৬০) বসতবাড়িতে তার সন্তানদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

স্থানীয় ইউপি সদস্য হাবিব উল্লাহ খোকন জানান, সর্দারপাড়া আম্মার বাপের বাড়ি এলাকার মো. হোসেনের(৬০) বসতবাড়িতে তার সন্তানদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। তার দুই সন্তান দেলোয়ার হোসেন(২৮) ও মোহাম্মদ হেলাল(২৫) ভোররাতেই প্রবাস থেকে আসেন। এসেই পারিবারিক বিভিন্ন বিষয়ে তাদের সাথে পিতা ও বড় ভাই আনোয়ার হোসেনের(৩০) ঝগড়া লেগে যায়।

একপর্যায়ে তারা কিরিচসহ দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রবাস ফেরত দুই ভাইয়ের কিরিচ ও লাঠিসোঁটার আঘাতে গুরুতর আহত হয় পিতা, বড় ভাই ও তাদের চার মাসের অন্তঃসত্ত্বা ভাবি নাহিদা আক্তার(২৩)।

তাদের ঝগড়া থামাতে এগিয়ে আসেন চাচাতো ভাই শামসুল ইসলামের ছেলে মো. নেজাম(২৭)। তিনিও তাদের কিরিচের কোপে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে নেজামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। বাকিরাও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এই বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবায়দুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দেলোয়ার ও হেলালকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ