নীতি আদর্শ ও সততার প্রশ্নে আমৃত্যু আপোষহীন ছিলেন মাহাবুব চেয়ারম্যান,স্মরণ সভায় এরশাদ মাহমুদ

রাঙ্গুনিয়ার প্রবীণ রাজনীতিবিদ,পদুয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি,মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক মাহাবুব আলম চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আওয়ামী লীগ, সহযোগী সংগঠন,স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন,মিলাদ ও দোয়া মাহফিল,কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ উপলক্ষে আজ শুক্রবার (২৯ জুলাই) বিকালে রাজারহাটে পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও মাহাবুব চেয়ারম্যান স্মৃতি সংসদের উদ‍্যোগে স্মরণ সভা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আ. লীগ সভাপতি উপাধ্যক্ষ দুলাল দাশের সভাপতিত্বে ও স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো.সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন তথ‍্য ও সম্প্রচার মন্ত্রীর ছোট ভাই ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য খামারি, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব এরশাদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু জাফর,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বদিউজ্জামান।

এসময় বক্তব‍্য রাখেন এমদাদ হোসেন চৌধুরী,নুরুল আবছার তালুকদার,মাস্টার মো.রফিক,মাস্টার ছাবের আহাম্মদ,জাহিদ হাছান তালুকদার,মাস্টার অঞ্জন দাশ,ডা.জসীম উদ্দিন,বিষু তালুকদার,মতিউর রহমান,নবী হোসেন সালাউদ্দিন,মেম্বার ফারুক তালুকদার,সত‍্যজিত দাশ,যুবলীগ সভাপতি মোহাম্মদ রাসেল,সাধারণ সম্পাদক সাঈয়েদুল আলম,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তারেক সোহেল,ছাত্রলীগ সভাপতি সাখাওয়াত হোসেন,সাধারণ সম্পাদক তারেক উদ্দিন রানা ও পরিবারের পক্ষে মরহুম নেতার সন্তান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা বেদারুল আলম চৌধুরী বেদার প্রমূখ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ইউনিয়ন আ:লীগের দপ্তর সম্পাদক মাওলানা নুরুল আজিম। সভায় প্রধান অতিথি এরশাদ মাহমুদ বলেন; মাহাবুব চেয়ারম্যান রাঙ্গুনিয়ায় ছাত্রলীগ প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ,পঁচাত্তরে বঙ্গবন্ধু হত‍্যাকান্ড পরবর্তী দুঃসময়ে আওয়ামী লীগের রাজনীতিকে এগিয়ে নেয়া সহ সততা নীতি আদর্শে আমৃত‍্যু অবিচল ছিলেন। তার মতো জনবান্ধব নেতা বর্তমান সময়ে রাজনীতিতে বিরল।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ