রাঙ্গুনিয়া পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

মো. ইদ্রিছ- জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে রাঙ্গুনিয়া পদুয়ায় অবস্থিত উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়।

সোমবার (১৫ আগস্ট) সকালে উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শোক দিবস উপলক্ষে খতমে কুরআন, দোয়া,মিলাদ মাহফিল, ও আলোচনা সভা বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আগত অতিথি ও বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষক-শিক্ষিকাগণ।
এ ছাড়াও বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহিদদের স্মরণে নিরবতা পালন, শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বক্তৃতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্কুল চত্বরে ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা রোপন ইত্যাদি।

এ সকল আয়োজিত অনুষ্ঠানেবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও আজীবন দাতা সদস্য মো. জাহাঙ্গীর আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আলীম চৌধুরী,সদস্য মো. আব্দুল আলম,উজ্জল বড়ুয়া,টিটু দাশ,মো. শাহ আলম,লাকী দে,দেবাশীষ দাশ,মো. খুরশিদ আলম,ফাল্গুনি দাশ,মৌলভী নুরুল আজিম,ইউপি সদস্যা রুজি আকতার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তারেক সোহেল প্রমুখ।

এসময় পরিচালনা পরিষদের সদস্য, অত্র বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাগন,ছাত্র -ছাত্রী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা। পরে উপস্থিত সকল বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ