রাউজানে হাতের মেহেদী না মুচতেই ১৯ দিনের মাথায় পরপারে রাঙ্গুনিয়ার আফরিন

নিউজ ডেস্কঃ নিহত জাহেদা আফরিনের স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা জানান, বাসর রাতে জোরপূর্বক শারিরীক সম্পর্ক স্থাপন করতে গিয়ে আফরিনের যৌনাঙ্গে তিনটি সেলাই করতে হয়। এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। 
অন্যদিকে, শ্বশুর পক্ষের লোকজন জানিয়েছেন আফরিন ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। 
নিহত আফরিন ওই এলাকার মো. ইসমাইলের স্ত্রী। 
জানা যায়, গত ১৯ দিন আগে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়ার মো. ইউসুফের মেয়ে জাহেদা আফরিনের সাথে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আবু তাহেরের ছেলে মো. ইসমাইলের বিয়ে হয়। 

নিহতের ভাই মো. ইব্রাহিম বলেন, এটি পরিকল্পিত হত্যা। বিয়ের ১৯ দিনের মধ্যে একবারও আমার বোনকে বাড়িতে নিয়ে যেতে দেয়নি। আমার বোনের জামাই নেশাগ্রস্ত ছিল। বোনকে মেরে ফেলা হয়েছে। 

আফরিনের মামাতো ভাই ফরিদুল আলম সোহেল বলেন, বাসর রাতে তিনটি সেলাই হয়েছিল। জোরপূর্বক বাসর করেছিল। পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেন তিনি। 

এদিকে আফরিনের শ্বশুরবাড়ির লোকজন জানান, নাস্তা করে শয়নকক্ষে গিয়ে দরজা আটকিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তারা তিনজন মিলে দরজা ভেঙে উপর থেকে লাশ নিচে নামিয়েছেন। 

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নাল আবেদীন জানান, সকাল ৯ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দরজা খোলা অবস্থায় গৃহবধূর লাশ খাটে পড়ে থাকতে দেখি। পরে লাশটি আমার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। 
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
তবে শরীরে আঘাতের চিহ্ন নেই উল্লেখ করে ওসি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ