পদুয়ায় পারিবারিক কলহের জেরে নিজ বসতঘর পুড়িয়ে দিল স্বামী, দগ্ধ ২ বছরের শিশ

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে নিজ বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে জানে আলম নামে এক ব্যক্তি। এতে পার্শ্ববর্তী ঘরেও আগুন লেগে যায়। ফলে দুই বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় দুই বছরের একটি শিশু আগুনে দগ্ধ হয়। 

রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার সময় উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া ৭ নম্বর ওয়ার্ড ফকিরটিলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম।

পার্শ্ববর্তী ঘরের মালিক মোহাম্মদ হারুনের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো অভিযুক্ত জানে আলমের বাড়ি বোয়ালখালী উপজেলায়। তবে সে দীর্ঘদিন ধরে পদুয়া খুরুশিয়া উত্তরপাড়া এলাকায় বসবাস করায় এখানকার ভোটার হয়ে যায়। তার স্ত্রীর সাথে অন্য লোকের পরকিয়ার সম্পর্ক আছে এমন সন্দেহে তাদের স্বামী-স্ত্রীর মনোমালিন্য ও ঝগড়াবিবাদ লেগে থাকে। এরপর থেকে সে বিভিন্ন সময় হুমকি দিতো আমি ঘর পুড়িয়ে দিয়ে চলে যাবো।

নজরুল ইসলাম আরও বলেন, অগ্নিকাণ্ড ঘটানোর আগে জানে আলমের বসতঘরে থাকা জায়নামাজ, পবিত্র কোরআন শরীফ এবং গবাদিপশু ছাগল আগে থেকে বের করে রেখেছিল। এতে পার্শ্ববর্তী মোহাম্মদ হারুনের ঘরে আগুন লাগলে হঠাৎ আগুনের ধোঁয়ায় পরিবারের লোকজন এলোমেলো হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা মোহাম্মদ হারুনের দুই বছরের শিশু অগ্নিদগ্ধ হয়ে চিৎকার করলে এলাকাবাসী শিশুটিকে উদ্ধারে এগিয়ে আসে। শিশুটিকে প্রথমে ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করে।

 ফায়ার সার্ভিসের স্টেশন দূরে থাকায় এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানো হয় বলে জানান এই ইউপি সদস্য। 
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে বিষয়ে মোহাম্মদ হারুন ও অভিযুক্তের স্ত্রী তার স্বামী জানে আলমের বিরুদ্ধে অগ্নিকাণ্ড ঘটিয়েছে এমন একটি লিখিত অভিযোগ করেছে থানায়। ওই ঘটনায় হারুনের দুই বছরের শিশু সন্তান অগ্নিদগ্ধ হয়। খবর নিয়ে জেনেছি শিশুটি বর্তমানে সুস্থ আছে। ভুক্তভোগীরা মামলা করতে চাইলে আমরা মামলা নিয়ে অভিযুক্ত জানে আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। বর্তমানে জানে আলম পলাতক রয়েছেন। 

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ