রাঙ্গুনিয়া পদুয়া রাজারহাটে চালক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি সোহেল আজাদ,সাধারণ সম্পাদক রহমত আলী ও অর্থ সম্পাদক লোকমান

নিউজ ডেস্ক:- মো. ইদ্রিছ, চট্টগ্রামের দক্ষিন রাঙ্গুনিয়া পদুয়া রাজারহাট অটো-রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালক সমিতির কার্যালয়ে শান্তিপূর্ণ ভাবে একটানা এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি ও অর্থ-সম্পাদক পদে কোন প্রতিদ্বন্ধি না থাকায় মো. সোহেল আজাদ সভাপতি ও মো. লোকমান অর্থ-সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।  সমিতির সর্বমোট ৩৯৮ সদস্যের মধ্যে ৩২২ জন ভোটার প্রত্যক্ষভাবে ভোট দিয়ে ৬ জন কার্যকরী কমিটির মধ্যে বাকী সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক এ ২ পদে দুইজন করে মোট ৪ জন ও সদস্য পদে ৫ জন প্রার্থীকে সমিতির সকল ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে প্রজাপতি মার্কায় ১৮৪ ভোট পেয়ে সহ-সভাপতি পদে মো.নুরুল আলম, আম মার্কায় সাধারণ সম্পাদক পদে ১৯৭ ভোট পেয়ে মো. রহমত আলী,ফুটবল মার্কায় ১নং সদস্য পদে ১৫৪ ভোট পেয়ে মো. দিদার আলম ও ছাতা মার্কায় ২নং সদস্য পদে ১০৮ ভোট পেয়ে মো. রুবেল নির্বাচিত হয়।

ভোট গ্রহনের পর প্রিসাইডিং অফিসার দিবাকর দাশ মান্না নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন, প্রিসাইডিং অফিসার দিবাকর দাশ মান্না, সহকারী প্রিসাইডিং ডালিয়া রানী চৌধুরী, নির্বাচন কমিটির সদস্য লাইনমেন্ট জরিফ আলী প্রমুখ।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ এস আই মুফিজুররহমানসহ আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্বরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ