কাপ্তাই রাইখালীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং)

মিন্টু কান্তি নাথ (রাজস্থলী) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) ২৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে বাঙ্গালহালিয়া হয়ে রাইখালী ইউনিয়নে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে ১ কোটি ৭৭লক্ষ টাকার মসজিদ, মন্দির ও বিহার সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনকৃত প্রকল্পগুলো হচ্ছে ৯০ লক্ষ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলাধীন রায় সাহেবের বৌদ্ধ বিহার নির্মাণ, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে শ্রীশ্রী ত্রিপুরা সুন্দরী কালী বাড়ির গীতা শিক্ষা ভবন নির্মাণ, ৩২ লক্ষ টাকা ব্যয়ে নারানগিরিমুখ মসজিদুল আকসা ভবন নির্মাণ ও ২০ লক্ষ টাকা ব্যয়ে ড্রাগন স্পোটিং ক্লাব নির্মাণ। যা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশনায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে।

উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ড.ইফতেকার আহমেদ (যুগ্ন সচিব), রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা, চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লি মং চৌধুরী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিৎ তনচংগা সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যান্য প্রকল্প গুলো উদ্বোধনের পর রায় সাহেবের বৌদ্ধ বিহারে এক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন, রায়েব সাহেব বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রদক্ষ ভিক্ষু। এসময় চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের সহ বিভিন্ন বিহারের ভিক্ষুরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও নির্দেশনায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশী উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হয়েছে। এবং এই উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে। তিনি আরো বলেন, আমাদের পার্বত্য মন্ত্রণালয়ের অধীনে রাঙ্গামাটি, বান্দরবান খাগড়াছড়িসহ সব পার্বত্য অঞ্চলে সকল ধর্মের মানুষের জন্য সমানতালে চলছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। আমাদের এই পার্বত্য চট্টগ্রাম দেশের জন্য বোঝা নয়, সম্পদে পরিণত হবে। এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়। এটা পার্বত্য অঞ্চলের মানুষের জন্য বড় অনেক প্রাপ্তি, বলে তিনি মন্তব্য করেন। এছাড়া খুু্ব শীঘ্রই অসমাপ্ত কাপ্তাইয়ের রাইখালী সহ সব জায়গার উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন হওয়ার আশ্বাস প্রদান করেছেন তিনি।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ