দূর্বল হয়ে পড়েছে সিত্রাং, ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

ডেস্ক নিউজঃ- ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের মূল ভূখণ্ডে আঘাত করে দুর্বল হয়ে পড়েছে। যার কারণে সব সমুদ্রবন্দর থেকে বিপদ সংকেত এক ধাপ নামানো হয়েছে। এখন ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় সিত্রাং আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অতি দ্রুত অগ্রসর হয়ে সোমবার মধ্যরাতে ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম সম্পন্ন করছে। এ সময় সিত্রাং বৃষ্টি ঝরিয়ে দ্রুত দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে স্থল নিম্নচাপ আকারে ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে।
এতে বলা হয়, মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অমাবস্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এই সিরিয়ালে আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি প্রচার হবে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সুখবিলাস দারুস-সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 14, 2026
    • 36 views
    সুখবিলাস দারুস-সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    • By admin
    • November 12, 2026
    • 349 views
    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    • By admin
    • November 11, 2026
    • 70 views
    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    • By admin
    • November 11, 2026
    • 399 views
    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 181 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 389 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট