রাঙ্গুনিয়ার বহুল আলোচিত শহীদুল্লাহ্ হত্যার সাথে জড়িত আসামী জালাল আহমদ গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া কোদালা ইউনিয়নে কর্ণফুলী নদীতে সহপাঠীদের সাথে মাছ ধরতে গিয়ে হামলার শিকার মো. শহীদুল্লাহ্ (২৫) হত্যাকাণ্ডের সাথে জড়িত জালাল আহমদ (৫৫) কে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার  (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি টিম শিলক মিনাগাজীর টিলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
অভিযুক্ত জালাল আহমদ উপজেলার শিলক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নুর নবী মেম্বার এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টায় উপজেলার কোদালা ইউনিয়নের ধোপাঘাট থেকে ৮ বন্ধুসহ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় শহীদুল্লাহ্ (২৫)। এরপর ফায়ার সার্ভিস নদীতে খোঁজাখুঁজি করেও লাশ উদ্ধার করতে পারেনি। পরদিন সকালে স্থানীয়রা লাশ ভেসে থাকতে দেখলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড সিকদার পাড়া গ্রামের মো. ফজল করিমের প্রথম সন্তান। এবং সে রাজমিস্ত্রীর কাজ করতো বলেও জানা যায়।
এ ঘটনায় রবিবার (২ সেপ্টেম্বর) নিহত শহীদুল্লাহর পিতা ফজল করিম বাদি হয়ে মো. মফিজ (৩৩) প্রকাশ মনি, মো. নাছের (৪২), আবদুল মান্নান (৩৫) ও অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামি করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান করলে সে আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাগড়াছড়ি সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টার সময় নিহত শহীদুল্লাহ্কে একই গ্রামের আবুল কালাম, আফছার, সাইফুল্লাহ, মানিক, মাহবুব, গিয়াস উদ্দিন, বাদশাসহ মোট ৮ জন মাছ ধরার জন্য কোদালা ২ নম্বর ওয়ার্ডের ধোপাঘাট ব্রীকফিল্ডের উত্তর পাশে কর্ণফুলী নদীতে নিয়ে যায়। শুক্রবার রাত ২ টায় ঘটনাস্থলে গিয়ে কামাল, গিয়াস ও মাহবুব নৌকায় অবস্থান করলে নিহত শহীদুল্লাহ্, আফছার, সাইফুল, মানিক ও বাদশা তাদের ব্যাবহৃত মোবাইল ও অন্যান্য জিনিসপত্র নৌকায় রেখে নদীতে মাছ ধরতে নামে। মাছ ধরতে নামলে অভিযুক্ত আসামিরা ও তাদের সাথে অজ্ঞাতনামা ৬/৭ জন মিলে ইট পাটকেল, লাটি সোটা, কিরিচ দিয়ে শহীদুল্লাহ্ ও তার সহপাঠীদের উপর হামলা করে।
হামলার একপর্যায়ে শহীদুল্লাহ্ ও তার সহপাঠী গিয়াস, মাহবুব, কামাল, মানিক নৌকা নিয়ে নদীর পাড়ে থাকায় ২ নম্বর বিবাদী কিরিচ দিয়ে শহীদুল্লাহ্’র হাতে আঘাত করে। পরে আফসার, সাইফুল, বাদশাহ নদীতে লাফ দিয়ে এদিক সেদিক পালিয়ে গেলেও ১ নম্বর বিবাদীর ছোড়া একটি ইট শহীদুল্লাহর মাথায় লেগে চিৎকার করলে বিবাদীরা তাকে নদীর পাড়ে আসতে বলে। নদীর পাড়ে যাওয়ার বিষয়টি বাদশা দেখেছিল। পরে শহীদুল্লাহ্ নদীর পাড়ে গেলে তাকে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে নদীতে ফেলে দেয়। শহীদুল্লাহ্’র সহপাঠীরা এদিক সেদিক পালিয়ে গেলেও শহীদুল্লাহ্ সঠিক সময়ে বাড়িতে না ফিরলে ফায়ার সার্ভিস ও স্বজনরা সম্ভাব্য স্থানে খুঁজে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে।
ফায়ার সার্ভিসের খোঁজাখু্ঁজির একদিন পর শনিবার সকাল ৭ টায় শিলক ইউনিয়নের ভাণ্ডারি সমিলের উত্তর-পশ্চিমে কর্ণফুলী নদীর তীরে স্থানীয়রা একটি লাশ ভেসে থাকতে দেখলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। লাশের শরীরের বিভিন্নস্থানে ক্ষতের চিহ্ন পাওয়া যায় বলেও জানান পুলিশ।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম  জানান, অভিযুক্ত প্রধান আসামি  জালাল আহমদ (৫৫) কে গ্রেফতার করা হয়।  উক্ত আসামী ঘঠনার সাথে  জড়িত আছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতার করতে চেষ্টা করে যাচ্ছি।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ