রাঙ্গুনিয়ায় রুবেল সিকদার হত্যা মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী মোরশেদ গ্রেফতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রুবেল সিকদার (৩৫) হত্যা মামলায় পলাতক আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী মো. মোরশেদকে (৩৩) গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। 
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সিপাহীপাড়া তার নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে ২০২০ সালের ১৫ আগস্ট শিলক ইউনিয়নের ফুলতলী বাজার শাহ আলম চৌধুরী স্কুলের গেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয় রুবেল সিকদারকে। পরে নিহত রুবেলের বাবা আমিন সিকদার বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন। নিহত রুবেল শিলক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রাজাপাড়া গ্রামের আমিন সিকদারের ছেলে।
গ্রেফতারকৃত মোরশেদ সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একই এলাকার মো.জালাল প্রকাশ জালাল বৈদ্যের ছেলে। 
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার শিলক ইউনিয়নের ফুলতলী বাজারের শাহ আলম চৌধুরী স্কুলের গেটের সামনে অজ্ঞাতনামা কয়েকজন সংঘবদ্ধ সন্ত্রাসী চুরি মেরে সিএনজি করে পালিয়ে যায়। পরে তার বাবা ঘটনাস্থলে গিয়ে ছেলেকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলা নং মামলা নং- ১২(০৮)২০, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড (জিআর নং-১৭২/২১),  মামলা নং- ১৯(৭)২০, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ (জিআর নং- ১৪৮/২০), মামলা নং-২০(০৭)২০২০ ইং, ধারা- ১৪৩/৩৪১/১৮৬/৩৫৩/৩৩২/৩৩৩ পেনাল কোড (জিআর নং-১৪৯/২০)।
রাঙ্গুনিয়া থানার মামলা নং-২৭(০৬)১৫, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড,  রাঙ্গুনিয়া থানার মামলা নং- ১৩(০১)১৮, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯ (খ)।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে পলাতক ছিলো মোরশেদ। তার নামে হত্যা মামলাসহ মাদক মামলাও রয়েছে। ২০২০ সালে রুবেল সিকদার হত্যার পর থেকে সে বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বসতঘর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় সে এক পুলিশ সদস্যকে কামড়ে পালানোর চেষ্টা করিলে। আলাদা ফোর্স পাঠিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ