চট্টগ্রামে আমরা ক’জন মুজিব সেনা’র আয়োজনে দোয়া ও মিলাদ

নিউজ ডেস্ক: শোকের মাস আগস্ট উপলক্ষে “আমরা ক’জন মুজিব সেনা” পাহাড়তলী থানা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ ব্যক্তিবর্গের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ কাট্টলী ১১নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো: ইসমাইল, “আমরা ক’জন মুজিব সেনা” চট্টগ্রাম মহানগর সভাপতি ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হান্নান,সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রুবেল,কার্যকরী সদস্য মো. জাহেদ খাঁন, থানা সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম আরাফাত, স্বেচ্ছাসেবকলীগ সংগঠক মো. মঞ্জুর বাপ্পী,মো. সোহেল, মো. বাপ্পি হক এবং আমরা ক’জন মুজিব সেনা সংগঠক মুহিদ অনিক,গিয়াস উদ্দিন, ফারুক,তৌহিদ, ইসমাইল, ইফতি,দিনহাজ,রিদুয়ান প্রমুখ।

এসময় আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম মহানগর সভাপতি ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন সংক্ষিপ্ত আলোচনায় বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই হত্যাকাণ্ডের বিচার আমাদের প্রাপ্য ছিল কিন্তু ১৯৭৫ সালের ২৬শে সেপ্টেম্বর ক্যুখ্যাত ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধুর খুনিদের হাত ধরে ক্ষমতায় আসা খন্দকার মোশতাক। এতে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত বা পরিকল্পনার সাথে জড়িত কারো বিরুদ্ধে কোন আদালতে মামলা করা যাবেনা। এমনকি সুপ্রীম কোর্ট বা কোর্ট মার্শালেও তাদের বিচার করা যাবেনা।

তিনি আরো বলেন, বাংলাদেশের সংবিধানে হত্যাকাণ্ডের বিচারপ্রাপ্তির মৌলিক অধিকারকে খর্ব করে আদেশটিকে আইনে পরিণত করেন জিয়াউর রহমান। এর ধারাবাহিকতায় আজও তার পরিবার বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাকি সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের এই দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হায়াত দরাজ ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাতের কামনা করি।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 59 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 63 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 78 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 84 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন