শ্রম কল্যাণ সংস্থার উপহার সামগ্রী পেল অসহায় বঞ্চিতরা

নিউজ ডেস্ক:বিগত সপ্তাহে চট্টগ্রাম নগরীতে ৩০ বছরের রেকর্ড পরিমান ভারী বর্ষনের ফলে আকস্মিক বন্যা তলিয়ে যায় নিচু এলাকা। টানা পাঁচ দিনের জলাবদ্ধতায় ঘরবাড়ি কোমড় পরিমান পানিতে ডুবে চরম বেকায়দায় পড়ে নগরবাসী। এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিন্মবিত্তের মানুষগুলো। পানিতে নষ্ট হয়ে পড়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রসহ খাদ্যদ্রব্য। এদিকে বিভিন্ন অঞ্চল থেকে কর্মের খোজে আসা মানুষগুলো পরিচিত না হওয়ায় বঞ্চিত হয়েছে সরকারি বেসরকারি ত্রান ও সাহায্য থেকে। এদের কথা বিবেচনায় দক্ষিন এশিয়ার একমাত্র শ্রম কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন শ্রম কল্যাণ সংস্থা (এল ডব্লিউ ও) অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে উপহার সামগ্রী (খাদ্য দ্রব্য) বিতরণ করেছে।
সমাজসেবক মো: শাহজাহানের অর্থায়নে ও (এল ডব্লিউ ও)’র নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় শনিবার (১৯ আগস্ট) বিকেল ৪ টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন আরাকান রোড সংলগ্ন সিএন্ডবি (বালুরটাল) এলাকার সংগঠনের অফিসের নিচে অসহায় ও সুবিধাবঞ্চিতদের নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন মো: শাহজাহান, মো: আবু সাঈদ, আশরাফ হোসেন রোকন, মো: টিপু, সৈয়দ আবদুল আজিম মুন্না, মোহাম্মদ সারোয়ার হোসেন, মো: শাহিন, মো: ফিরোজ, আমান উল্লাহ, মোঃ মহিউদ্দিন প্রমুখ।

এসময় সামর্থ্যবান নাগরিকদের ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়ে মোঃ শাহজাহান বলেন, এই উপহার সামগ্রী (খাদ্য দ্রব্য) ভিক্ষা নয়, এটা সামর্থ্যবানদের পক্ষ থেকে আপনাদের প্রাপ্য। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় ভেদাভেদ ভুলে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের দ্বায়িত্ব ও কর্তব্য বিবেচনা করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের নিয়ে যতটুকু সম্ভব তা নিয়ে মানুষদের পাশে দাড়াচ্ছি। সামর্থ্যবান নাগরিকদের প্রতি আহবান আপনারাও মানবসেবার এ সুযোগ থেকে বঞ্চিত হবেননা। কষ্টে থাকা মানুষদের খাবার ও অর্থসহায়তা দিন, আসুন সকলে মিলে গড়ে তুলি মানবিক পরিবেশ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে কাউকে পিছনে ফেলে রাখা যাবে না। পরস্পর সহযোগিতার মাধ্যমে পিছিয়ে পড়াদের সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

এদিকে গতকাল (শুক্রবার) কালুরঘাট ভারী শিল্প এলাকায় খালি জায়গায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা ও বীজ রোপন করা হয়। সেখান থেকে চলতি বছরের মধ্যেই ৫০ হাজার বৃক্ষ রোপনের অঙ্গিকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 59 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 63 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 80 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 85 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন