হাটহাজারী ইডেন নূর ইন্সটিটিউট অব টেকনোলজি’র সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক: হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের হাজী নেয়ামত আলী রোডের চন্দ্রাবিলস্থ সুখবিলাস আবাসিক এলাকায় অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে পরিচালিত ইডেন নূর ইন্সটিটিউট অব টেকনোলজি (ইএনআইটি) কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


শনিবার (১৯ আগস্ট) বিকালে প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালেদ মাহমুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, ইডেন নূর কারিগরি ইন্সটিটিউটের প্রধান পৃষ্টপোষক মাহনূর তাসনিম, প্রিন্সিপাল প্রকৌশলী মোহাম্মদ তাহমিদ মাহমুদ, শিকারপুর ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, বুড়িশ্চর ইউপি চেয়ারম্যান মো. জাহেদ, রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন তালুকদার, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, শফিউল আলম, একতেহার হোসেন, মো. নূর উল্লাহ, সিরাজ উদ্দিন চৌধুরী, মুজিবুল হক হিরু, আলমশাহপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর,

সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুর রউফ মাস্টার, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক আবু তাহের, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল জব্বার, যুব ও ক্রীড়া সম্পাদক কাউছার নূর লিটন, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন আহমেদ,পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, আওয়ামী লীগ নেতা মো. মুছা মাস্টার, মো. মহিউদ্দিন,পদুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল,সাধারণ সম্পাদক সায়েদুল আলম সায়েদ,সাঈদ মাহমুদ রণি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলী শাহ,পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক উদ্দিন রানা, পদুয়া শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি আতিকুল্লাহ ইয়াছিন প্রমুখ।

অনুষ্ঠিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনীতিবিদ, শিক্ষানুরাগীসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে খালেদ মাহমুদ সবাইকে নতুন যাত্রাকরা ইডেন নূর ইন্সটিটিউট অব টেকনোলজি প্রতিষ্টা করার উদ্দেশ্য তুলে ধরেন এবং প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।


জানা যায়, দেশে-বিদেশে শতভাগ কর্মসংস্থানের নিশ্চয়তায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ নিয়ে এবছর থেকে যাত্রা করেছে প্রতিষ্ঠানটি। যেখানে চার বছর মেয়াদি ৮ সেমিস্টারে কম্পিউটার, অটোমোবাইল, সিভিল, মেকানিক্যাল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তী কার্যক্রম চলমান রয়েছে। প্রত্যেক কোর্সে ৪ হাজার টাকা ভর্তী ফি এবং সাড়ে ৮ হাজার টাকা সেমিস্টার ফি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আবার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির আওতাভুক্ত করা হবে। পাশাপাশি দুই, তিন ও ছয়মাস মেয়াদি ১৪টি বেসিক ট্রেড কোর্স করার সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটিতে। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা পাঠদান, আবাসিক সুবিধাসহ নানা সুযোগ সম্বলিত প্রতিষ্ঠানটিতে ভর্তীর জন্য আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসময় উপস্থিত কয়েকজন শিক্ষার্থী ভর্তি ফরম সংগ্রহ করেন।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ