সৌদি বাদশাহ্’র পাঠানো ত্রাণ পেল রাঙ্গুনিয়া পদুয়ার ৫০০ দরিদ্র মানুষ

নিউজ ডেস্ক: সৌদি বাদশার পৃষ্ঠপোষকতায় পরিচালিত বাদশা সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের উদ্যোগে রাঙ্গুনিয়ার ৫০০ জন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এসব সহায়তা বিতরণ করা হয়।

বুধবার (২০ মার্চ) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় এবং দশমাইল মুক্তিযোদ্ধা বাজারে পৃথক এসব সহায়তা হস্তান্তর করা হয়৷
ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য এবং এনএনকে ফাউন্ডেশনের পরিচালক পরিবর্তনের নায়ক এরশাদ মাহমুদ।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা আবদুর রউফ মাস্টার, দাতা সংগঠনের প্রকল্প সংগঠক আব্দুল মোতালেব, ১০ নং পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহেদ হাসান তালুকদার, আওয়ামী লীগ নেতা মাস্টার সাবের আহমদ, মোহাম্মদ সেলিম, সঞ্জয় দে ভুট্টো, একে খান, প্রিয়তোষ কান্তি দে প্রমুখ।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর প্যাকেটে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ কেজি চিনি, ১ কেজি লবণ ও ৩ লিটার সয়াবিন তেল রয়েছে।

ওইসব খাদ্যপণ্য প্যাকেটে ভরে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

বিতরণের জন্য এসব খাদ্যসামগ্রী সরাসরি সৌদি আরব থেকে প্যাকেটজাত হয়ে আসে।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ