পররাষ্ট্রমন্ত্রী’র পক্ষে রাঙ্গুনিয়া পদুয়ায় প্রতিদিন শতাধিক রোজাদারের ইফতার আয়োজন

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় উপজেলার পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতার করানো হয় ।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষে এবং পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই আয়োজন করা হয়। পহেলা রমজান থেকে শুরু হওয়া এই ইফতার মাহফিল চলবে ৩০ রমজান পর্যন্ত।

প্রতিদিনের এই ইফতার মাহফিলে অংশ নেন বাজারে আসা পথচারী, সাধারণ মানুষ, দলীয় নেতা-কর্মীরা এতে অংশ নেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রতিদিনের এই ইফতার মাহফিলের অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করেন পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মো: জাহিদ হাছান তালুকদার।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিসহ দলীয় নেতা-কর্মী ও সাধারণ রোজাদারবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবছর এটি চালু রাখাসহ এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানান তারা।

সরেজমিনে দেখা যায়, বিকাল হতেই রাজারহাট বাজারে আসা পথচারী, ভ্রাম্যমাণ সাধারণ মানুষ এবং দলীয় নেতা-কর্মীরা সবাই জড়ো হতে থাকেন পদুয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। আয়োজকেরা ব্যস্ত হয়ে পড়েন ইফতার সামগ্রী প্রস্তুতে। এরপর শুরু হয় দোয়া ও মিলাদের। পরে আজান দিতেই সবাই এক কাতারে বসে পড়েন ইফতার গ্রহণের জন্য।

এই ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি জানান, রাঙ্গুনিয়ার সাংসদ ড. হাছান মাহমুদ এর বিশেষ পরামর্শে এবং সহায়তায় এই আয়োজন প্রথম রমজান থেকে চলমান রয়েছে। সবার সাথে শুরু থেকেই প্রতিদিন তিনি একসাথে ইফতার করেন এবং শেষদিন পর্যন্ত করবেন বলে জানান। প্রতিবছর রমজানে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ