রাঙ্গুনিয়ায় জোড়া খুনসহ একাধিক হত্যা মামলার আসামি সরফ ভাটার রাসেল গ্রেফতার

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় জোড়া খুনসহ একাধিক হত্যা, পুলিশের সাথে গুলাগুলি ও ডাকাতির প্রস্তুতি মামলার এজাহারভুক্ত আসামি মো. রাসেলকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

১৯ এপ্রিল (শুক্রবার) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার রাসেল উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরেরখীল গ্রামের চেয়ারম্যান বাড়ি এলাকার মো. মফিজের ছেলে।
এরআগে বৃহস্পতিবার বিকালে তাকে রাউজানের পাহাড়তলী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মির্জা মো. হাছান।
তিনি জানান, গ্রেফতার রাসেল সরফভাটা এলাকার আমির হোসেন (৬৫) ও তার স্ত্রী জুলেখা বেগম (৫৫) খুনের মামলায় ৮নং এজাহারভুক্ত আসামি।

এছাড়া সরফভাটায় মায়ের সামনে গুলি করে খুন হওয়া মোজাহের, পদুয়ার মহিষের বাম এলাকায় ঘরে ডুকে গুলি করে হত্যার শিকার হওয়া এনাম হত্যা মামলাতেও চার্জশীটভুক্ত আসামি সে। তার বিরুদ্ধে পুলিশের সাথে গুলাগুলি এবং ডাকাতির প্রস্তুতি মামলায় আরও পৃথক দুটিসহ মোট ৫টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদেরকেও গ্রেফতারের পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গেল বছরের ৩০ অক্টোবর দিবাগত রাতে একদল দুর্বৃত্ত দেশীয় ও আগ্নেয়াস্ত্র হাতে ঘরে ঢুকে আমির হোসেন ও তার স্ত্রী জুলেখা বেগমকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় নিহতের মেয়ে মনি আক্তার বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০, ১১ জনকে বিবাদি করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এখন পর্যন্ত কায়কোবাদ, দিদার, বাবর, হারুন ও সর্বশেষ রাসেলসহ মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার রাসেলের অপর সহোদর ভাই ফয়সালও একই মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধেও একাধিক হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১৮টি মামলা রয়েছে। মামলার মূল অভিযুক্ত আসামি কামাল, তোফায়েল ও আরিফসহ বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে পিতা-মাতা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ