পররাষ্ট্রমন্ত্রী’র পিতার কবর জিয়ারত করলেন চট্টগ্রাম উত্তর জেলা তাঁতী লীগ

নিউজ ডেস্ক: জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যবর্তন দিবস ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পিতা আলহাজ্ব এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ইছালে সওয়াব উপলক্ষে দোয়া মাহফিল,কবর জিয়ারত ও এতিম খানার ছাত্রদের মাঝে দুপুরের খাবার বিতরন করলেন চট্টগ্রাম উত্তর জেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৪ মে) বাদে জুমআ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের কবরস্থানে যান চট্টগ্রাম উত্তর জেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ।

এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী’র ছোট ভাই এরশাদ মাহমুদকে সঙ্গে নিয়ে পররাষ্ট্রমমন্ত্রী মহোদয়ের পরিবারের সকলের দীর্ঘায়ু কামনাসহ এড. নুরুচ্ছফা তালুকদারের কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। মোনাজাত শেষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে সেখান থেকে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর সম্মানিত সহ-সভাপতি আবুল কাশেম চিশতিসহ উত্তর জেলা তাঁতী লীগের নেতৃবৃন্দরা মন্ত্রীর ছোট ভাই এরশাদ মাহমুদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে এতিম খানার শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা তাঁতী লীগের আহবায়ক ফয়েজ আহমেদ বাদল,যুগ্ম আহবায়ক মুহাম্মদ নুরউদ্দিন,আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ,নুরুল আবছার,নুরুল ইসলাম নুরু,সদস্য হাজী সাইদুল হক,সালেহআহমেদ,রবিউল হোসেন রবি,ওমর শরীফ চৌধুরী ,মরিয়ম নগর ইউনিয়ন আওয়ামী নেতা মুহাম্মদ সেলিম এবং পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ