রাঙ্গুনিয়া কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে নিহত- ১, আহত-৪

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে মুহাম্মদ মহসিন(৩৭)নামের এক তরকারি ব্যবসায়ীর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। একি সাথে এঘটনায় আরো ৪জন্য আহত হয়েছে।

বৃহস্পতিবার(১৩জুন) সকাল ৯টার দিকে উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড জঙ্গল বগাবিলিতে এঘটনা ঘটে। নিহত মহসিন একি এলাকার মুন্সি মিয়ার ছেলে। আহতরা হলেন হেলাল উদ্দিন(৫৫), কামরুল ইসলাম(৫০), মোজাহের(৫০), এজহার মিয়া(৪৫)।

কোরবানির জন্য মহিষটি কিনেছিলেন উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। তিনি বলেন, স্থানীয় বাজার থেকে কোরবানীর জন্য দুই লক্ষ টাকা দিয়ে মহিষটি কিনেছিলাম। কিন্তু বুধবার বিকালে দড়ি ছিঁড়ে পালিয়ে যায়। পরে শুনি রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি দিকে মহিষটিকে দেখা গেছে।

এদিকে রাজানগর ১নং ওয়ার্ড ইউপি সদস্য মুহাম্মদ সেকান্দর বলেন, জঙ্গল বগাবিলির বাসিন্দা মুহাম্মদ মহসিন সকাল ৯টায় রানীরহাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন এসময় পেছন থেকে এসে পাগলা মহিষটি আক্রমণ করলে তার মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়াও পাগলা মহিষের আক্রমণে ৪জন আহত হয়েছে তাদের মধ্যে হেলাল উদ্দিনের অবস্থা গুরুতর।

ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বলেন, মহিষটি আক্রমণে মহসিন নামের এক ছেলে মারা গেছে। আরো বেশ কয়েকজন আহত হয়েছে। আমি এবিষয়ে ইউএনও মহোদয়কে অবগত করেছি।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ