যৌতুক চাওয়ায় গায়ে হলুদের আগে কনের আত্মহত্যা: সেই হবু স্বামী গ্রেফতার

নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় গায়ে হলুদের দিন গলায় ফাঁস দিয়ে রীমা আক্তার (২০) নামে এক তরুণীর আত্মহত্যার ঘটনায় হবু স্বামী মিজানুর রহমান মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুলাই) ভোরে সিলেট মহানগরের শায়েস্তাগঞ্জ কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে পটিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন।

এর আগে ২৭ জুন রীমা আক্তারের মেহেদী অনুষ্ঠানের দিন যৌতুকের ফার্নিচার দেরিতে দেওয়াকে কেন্দ্র করে বর মিজানুর রহমান মোরশেদের সাথে ঝগড়া হয়। এর জেরে চিরকুট লিখে আত্মহত্যা করে রীমা আক্তার। এ ঘটনায় রাতে নিহতের বাবা মনির আহমদ বাদী হয়ে মিজানুর রহমান মোরশেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, রীমা আর মোরশেদের চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত দেড়বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ের কথা ঠিক হয় এবং সে অনুযায়ী কাবিননামা সম্পন্ন করা হয়।

তিনি জানান, বরযাত্রীর খাবার বাবদ দুই লাখ টাকা রীমার পরিবার থেকে নিয়েছিলেন মোরশেদের পরিবার। এছাড়াও বিয়ের আগের দিন হঠাৎ ফার্নিচার দাবি করলে রীমার পরিবার বিয়ের কয়েকদিন পর তা দিবে বলে জানায়। কিন্তু মোরশেদ রীমাকে ফোন করে বলে, অনুষ্ঠানের আগে ফার্নিচার তার বাড়িতে না পৌঁছলে সে বিয়ের পিড়িতে বসবে না। সে কারণে ফোনে ঝগড়ার এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রীমা আত্মহত্যা করে।

তিনি আরও জানান, ঘটনার পর থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযানে নামে। আজ বুধবার ভোরে সিলেট থেকে স্বামী মোরশেদকে গ্রেপ্তার করা হয়েছে।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ