রাঙ্গুনিয়া প্রতিনিধি:চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া পশ্চিম খুরুশিয়ায় বিএনপি নেতা ও খুরুশিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ কামাল উদ্দিনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ৭২ হাজার ৫০০ টাকা ও আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি চুরি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
গত রাতে কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির পেছনের দরজা খোলা এবং আলমারি খোলা দেখতে পান কামাল উদ্দিন। পরে আলমারি তল্লাশি করে নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন তিনি।
ভুক্তভোগী মোহাম্মদ কামাল উদ্দিন জানান, চোর কখন বাড়িতে প্রবেশ করে মালামাল নিয়ে গেছে, তা তিনি বুঝতে পারেননি। তবে এ ঘটনার সঙ্গে এলাকার কিশোর গ্যাং জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
এ ঘটনায় এলাকায় চুরি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী





