চট্টগ্রাম (আইআইইউসি) এর ইংরেজি বিভাগের স্প্রিং-২০২৪ সেশনের মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এম এ (ইএল, ইএলটি এবং প্রিলিমিনারি) স্প্রিং -২০২৪ সেশনের এর ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ৭ জুলাই ২০২৪ রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরস্থ গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, ইংরেজি সাহিত্যে উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে মনোনিবেশ করতে হবে। আইআইইউসির সেরা বিভাগুলোর মধ্যে ইংরেজি বিভাগ অন্যতম। এই বিভাগের শিক্ষার্থীরা দেশে-বিদেশে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। এই ধারাবাহিকতা বজায় রেখে আইআইইউসি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষা জীবনে বর্তমানে কম্পিটিশনের পাশাপাশি কো-অপারেশন খুব জরুরী। তিনি ইংরেজী বিভাগের মাস্টার্স প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান উচ্চশিক্ষার ক্ষেত্রে আইআইইউসিকে বেছে নেওয়ার জন্য। ইংরেজি ভাষার পাশাপাশি মাতৃভাষায় চর্চার উপরও তিনি গুরুত্বারোপ করেন।

ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মোঃ ছরওয়ার আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও পারচেজ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মোঃ মাহি উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোঃ ইয়াসিন শরীফ, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মোহাম্মদ ইফতেখার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মাস্টার্স প্রোগ্রামের কো-অর্ডিনেটর আবু সালেহ নিজাম উদ্দীন এবং অন্যান্য শিক্ষকমণ্ডলী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 346 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 115 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 93 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 95 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 87 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 92 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ