চট্টগ্রামে মুক্তিযুদ্ধ জাদুঘরের নামফলক ভাঙচুর, আরো এক পুলিশ বক্সে হামলা

নিউজ ডেস্ক: চট্টগ্রামে এবার পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরের নামফলক ভাঙচুর ও আরো একটি পুলিশ বক্সে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। শুক্রবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে নগরের দামপাড়া ও জিইসির মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়াসার মোড়ে পুলিশের সাজোয়া যানে হামলা ও পুলিশ বক্স ভাঙচুরের পর দামপাড়া হয়ে জিইসির মোড়ের দিকে যাওয়ার পথে দামপাড়ায় চট্টগ্রাম নগর পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরের নামফলক ভাঙচুর করেন আন্দোলনকারীরা। এরপর জিইসির মোড় এলাকায় গিয়ে সেখানে আরো একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের এডিসি (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, পুলিশের সাজোয়া যানে হামলার পাশাপাশি দুটি পুলিশ বক্স ও মুক্তিযুদ্ধ জাদুঘরের নামফলক ভাঙচুর করেন আন্দোলনকারীরা। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার বেলা ১২টা থেকে নগরের আন্দরকিল্লা এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। জুমার নামাজের পর সেখানে তাদের সঙ্গে যোগ দেন মুসল্লিরাও।
এরপর আন্দোলনকারী-মুসল্লি এক হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি লালদীঘি-রাইফেল ক্লাব-নিউমার্কেট-
কদমতলী-টাইগারপাস-লালখান বাজার-ওয়াসার মোড়-জিইসির মোড়-মুরাদপুর হয়ে সর্বশেষ বহদ্দারহাট এলাকায় গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে সন্ধ্যা ৬টায় কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 120 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 358 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 117 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 94 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 97 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 89 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত