সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

নিউজ ডেস্ক : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুখমিলা জামানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (১২ আগস্ট) বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

জাভেদের স্ত্রী রুখমিলা জামান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান।

ব্যাংকগুলোকে দেওয়া এক চিঠিতে বিএফআইইউ জাভেদ ও তার স্ত্রীর নামে থাকা ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে সব ধরনের টাকা উত্তোলন বন্ধ রাখতে বলেছে।

বিএফআইইউর চিঠিতে তাদের পরিবারের অন্য সদস্যদের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তা জানাতে বলা হয়েছে।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্যের সম্পদের তথ্য নিয়ে গত বছরের ডিসেম্বরে সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে।

অনুসন্ধানে দেখা যায়, যুক্তরাজ্যে তার অন্তত ২৬০টি বাড়ি রয়েছে। এসবের জন্য তিনি পরিশোধ করেছেন অন্তত ১৩৪ দশমিক ৭৬ মিলিয়ন পাউন্ড বা এক হাজার ৮৮৮ কোটি টাকা। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানি ফাইলিংয়ের তথ্য থেকে এ হিসাব পাওয়া গেছে।

আওয়ামী লীগের তিনবারের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যুক্তরাজ্যের সম্পদের বিপরীতে আরও অন্তত ৫৩৭টি সম্পত্তি মর্টগেজ রেখেছেন। সম্পদগুলোর বেশিরভাগই লন্ডনে।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাঙ্গুনিয়া পদুয়ায় যুবদল নেতা মাসুদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: গত ১৩ জুন ২০২৬ সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে নিহত রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল করিম চৌধুরী মাসুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৫…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ