স্বরাষ্ট্র উপদেষ্টা হলেন জাহাঙ্গীর আলম, নতুন দায়িত্বে সাখাওয়াত

নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হলো ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সাখাওয়াত হোসেনকে। তাকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সদ্য শপথ নেওয়া সাবেক সেনা কর্মকর্তা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলমকে। স্বরাষ্ট্রের পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন শপথ নেওয়া ওয়াহিদ উদ্দিন মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের। আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, বিকেলে নতুন চার উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ‌৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্র্বতীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাঙ্গুনিয়া পদুয়ায় যুবদল নেতা মাসুদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: গত ১৩ জুন ২০২৬ সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে নিহত রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল করিম চৌধুরী মাসুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৫…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ