সমন্বয়কদের বিভ্রান্তি দূর করতে ৪ উপ-কমিটি গঠন

নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করতে নতুন চারটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন চারটি উপ-কমিটি হলো অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং ও অথোরাইজেশন।

উপ-কমিটির তালিকা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, এ টিমগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। আমাদের সমর্থনে গঠিত সমন্বয়ক কমিটিগুলো বহাল থাকবে।বিভিন্ন পরিসরে নতুনভাবে সব কমিটি পুনর্গঠন করা হবে।

তিনি আরো লেখেন, শৃঙ্খলা রক্ষা ও ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করতে বর্তমান কমিটিগুলোর অথরাইজেশন এবং নতুন কমিটি গঠনে কাজ করবে। ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

উপ-কমিটিতে যারা-

অর্গানাইজেশন উইংয়ে রয়েছেন আবু বাকের মজুমদার, আবদুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, শাহিন আলম, শ্যামলী সুলতানা জেদনি, নাঈম আবেদিন, সানজানা আফিফা অদিতি ও খান তালাত মাহমুদ রাফি।

প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংয়ে রয়েছেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের, আরিফ সোহেল, আকরাম হোসাইন রাজ, হামজা মাহবুব, নুর নবি, শুভ আহমেদ, শাহীনূর সুমি, মোবশ্বের আলম, মোহাম্মদ রাসেল, উমামা ফাতেমা, আনিকা তাহসিনা, রওনক জাহান, মেহেদী ইসলাম, তকিউদ্দিন আহমেদ, হাসিব আল ইসলাম ও মাহিন সরকার।

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইংয়ের সদস্যরা হলেন রিজওয়ানা রিফাত, আবদুল্লাহ সালেহিন অয়ন, ওতাহমিদ আর মুদাস্সির চৌধুরী। আর অথরাইজেশনে রয়েছেন সারজিস আলম ও আবু বাকের মজুমদার।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাঙ্গুনিয়া পদুয়ায় যুবদল নেতা মাসুদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: গত ১৩ জুন ২০২৬ সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে নিহত রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল করিম চৌধুরী মাসুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৫…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 61 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 64 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 80 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 85 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন