রাঙ্গুনিয়া রাজানগরে বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ কিশোর

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে উপজেলার ৭টি ইউনিয়নের অন্তত বেশ কিছু গ্রাম। এরমধ্যে বন্ধুদের সাথে বন্যার পানি দেখতে গিয়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে মো. রনি (১৭) নামে এক কিশোর।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলা দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড ফুলবাগিচা গাবতল এলাকায় এই ঘটনা ঘটে। সে ওই এলাকার আবু বক্করের ছেলে এবং পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক।
নিখোঁজ কিশোরের প্রতিবেশী মো. ইউসুফ আলী জানান, এদিন সকাল থেকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে গাবতলের ভেতরে বাইস্সা ডেবা দিয়ে হালিম শাহ মাজারের আগে সড়কের উপর দুই ফিটের উপর পানি উঠে যায়। বন্যার পানিতে প্লাবিত হয় আশেপাশের গ্রাম।

সেখানে চার—পাঁচজন কিশোর কলাগাছের ভেলা নিয়ে ঘুরতে যায়। এরমধ্যে রনিও ছিলো। একপর্যায়ে ঢলের মধ্যে সবাই নিরাপদে উঠে যেতে পারলেও ভেসে যায় রনি। এরপর ফায়ার সার্ভিসসহ এলাকার জনসাধারণ অনেক খোঁজ চালিয়েও তার কোন সন্ধান পাইনি।

এলাকার জনসাধারণ তাকে খুঁজে পেতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা মো. জাহেদ বলেন, “কিশোর নিখোঁজের খবরে ঘটনাস্থলে গিয়ে আমরা উদ্ধারে চেষ্টা চালায়। রাতের মধ্যে পাওয়া না গেলে দিনে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।”

সুত্র:দৈনিক আজাদী

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 63 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 66 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 82 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 74 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 86 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন