কাপ্তাই লেকের পানি ছাড়লে যা ঘটতে পারে

নিউজ ডেস্ক: চলমান বন্যা পরিস্থিতিতে কাপ্তাই বাঁধ খুলে পানি ছাড়া নিয়ে পুরো চট্টগ্রামে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দিয়ে কর্ণফুলী নদীতে পানি ছাড়া হবে বলে পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়েছে। তবে যে পরিমাণ পানি ছাড়া হবে তাতে বন্যা পরিস্থিতির মতো দুর্যোগ সৃষ্টি হবে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই লেকের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। ১০৮ ফুট উচ্চতাকে বিপদসীমা ধরা হয়। এ অবস্থায় আজ শনিবার (২৪ আগস্ট) রাত ৯টার মধ্যে লেকের পানির উচ্চতা ১০৮ ফুট অতিক্রম করার আশঙ্কা থাকায় কাপ্তাই বাঁধের নিরাপত্তার স্বার্থে পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় স্পিলওয়ের ১৬টি গেটের প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে দিয়ে কর্ণফুলী নদীতে পানি ছাড়া হবে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার সিএসএফ পানি লেক থেকে নদীতে নিষ্কাশিত হবে।

তিনি আরও বলেন, লেকের পানির চাপ বৃদ্ধি পেলে ক্রমান্বয়ে পানি নিষ্কাশনের পরিমাণও বাড়ানো হবে। তবে বর্তমানে যে পরিমাণ পানি ছাড়া হবে, তাতে লোকালয়ে প্রভাব ফেলবে না এবং বন্যা বা প্লাবনের সৃষ্টি করবে না।

কাপ্তাই বাঁধের নিকটবর্তী চিৎমরম এলাকার বাসিন্দা কংচাই মারমা সংবাদ মাধ্যমকে বলেন, ‘বর্তমানে লেক থেকে যে পরিমাণ পানি ছাড়া হবে বলে ঘোষণা দিয়েছে, তাতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। আমরা দেখে আসছি, প্রতি বছর বৃষ্টিপাত বেশি হলে এভাবে লেক থেকে কিছু পানি ছেড়ে দেওয়া হয়। এতে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয় না। মূলত যে অসুবিধা হয়, তা হলো কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়। চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে। কখনও কখনও কর্ণফুলীর নিম্নাঞ্চল বা ফসলী জমি জোয়ারের পানির মতো সাময়িক প্লাবিত হতে পারে। তবে ৬ ইঞ্চি বা এক ফুট গেট খুলে পানি ছাড়লে তাতে কোনো প্রভাব পড়বে না।’

হাটহাজারী এলাকার বাসিন্দা আব্দুল আল মামুন জয় বলেন, ‘কাপ্তাই লেকের পানি ছাড়া নিয়ে আমরা আতঙ্কে আছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়েছে। কাপ্তাই লেকের পানিতে বাড়িঘর নতুন করে ডুবে যাবে কি-না, সেই ভয় কাজ করছে।’

গণমাধ্যমকে এ ব্যাপারে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

বাঁধের তীরের বাসিন্দা কংচাই মারমা জানান, পানি ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেলে তাদের চিৎমেরমের পাড়াগুলো প্লাবিত হয়। এছাড়া পানি ছাড়ার ফলে প্রতিবছর চিৎমরম এলাকা ভাঙনের কবলের পড়ে। এভাবে ভাঙতে ভাঙতে পাড়াগুলো ছোট হয়ে গেছে। অনেকে তাদের গৃহ, জমি হারিয়েছে।

সুত্র:রাইজিংবিডি.কম

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 49 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 58 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 73 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 62 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 75 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 81 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন