কাল প্রত্যাহার হচ্ছে জামায়াতে ইসলামীর নিষিদ্ধের আদেশ

নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের আদেশ মঙ্গলবার (২৭ আগস্ট) প্রত্যাহার হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মো. মনির। সোমবার (২৬ আগস্ট) সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

শিশির মনির বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর সেনা দপ্তরে এবং রাষ্ট্রপতির ভবনে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় জামায়াত ইসলামীকে। পরবর্তীতে উপদেষ্টা পরিষদ গঠন করার সময় জামায়াতে ইসলামী তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ, বর্তমান সরকার এবং আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে জামায়াত অন্যান্য স্বাভাবিক দলের মতো কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, জামায়াতের বিষয়ে যেহেতু কিছু আইনি বিষয় আছে, তাই সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে জামায়াতের নিযুক্ত চার আইনজীবী দফায় দফায় বৈঠক করেছেন। প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে এমনকি আগামীকালকের মধ্যেই নিষিদ্ধের আদেশ পত্যাহার হতে পারে।

অসৎ উদ্দেশে তৎকালীন আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিলো বলে মন্তব্য করে এ আইনজীবী বলেন, সন্ত্রাস বিরোধী আইনের ১৯ নম্বর ধারা অনুযায়ী সরকার আদেশ প্রত্যাহার করতে পারে।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ