রাঙ্গুনিয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ভাইয়ের দখলে থাকা বনবিভাগের জায়গা উদ্ধার

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের কাছে অবৈধভাবে দখলে থাকা বনবিভাগের মালিকানাধীন ৫৫ একর জায়গা উদ্ধার করেছেন সংশ্লিষ্টরা।

এসব জায়গায় রেস্টুরেন্ট ছাড়াও গড়ে তোলা হয়েছিলো গয়ালঘর ও পুকুর। উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে দীর্ঘ ১৬ বছর দখলে থাকা জায়গাগুলো সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে উদ্ধার করেন বনবিভাগের লোকজন।
বনবিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, খুরুশিয়া রেঞ্জের আওতাধীন সুখবিলাস গ্রামের পাহাড়ি এলাকার ৫০ একর বনভূমি অবৈধভাবে দখলে নিয়ে সেখানে ৬টি গয়ালঘরে গয়াল খামার এবং পাহাড়ে তিনটি পুকুর খনন করে মাছ চাষ করে আসছিলেন এরশাদ মাহমুদ।

এছাড়া বান্দরবান সড়কের পাশে দশমাইল এলাকায় বনবিভাগের মালিকানাধীন আরও ৫ একর জায়গা দখলে নিয়ে সেখানে রেস্টুরেন্টসহ পুকুর খনন করে পার্ক বানানো হয়েছিলো। দীর্ঘদিন প্রভাব বিস্তার করে দখলে রাখা এই ৫৫ একর বনবিভাগের মালিকানাধীন জায়গা চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী বনসংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে উচ্ছেদ করা হয়েছে। খুরুশিয়া রেঞ্জ, রাঙ্গুনিয়া রেঞ্জ ও শহর রেঞ্জ চট্টগ্রামের কমীর্রা উচ্ছেদ কাজে অংশগ্রহণ করেন।

তিনি বলেন, ৬ ঘন্টাব্যাপী উচ্ছেদকালে ৬টি গয়াল ঘর ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং খননকৃত তিনটি পুকুরের পাড় কেটে পানি বের করে দিয়ে জায়গাটি খালি করা হয়। এছাড়া বান্দরবান সড়কের পাশে গড়ে তোলা রেস্টুরেন্টের তিনটি টিনের ঘর, চারটি গোলঘর উচ্ছেদ করা হয় এবং পুকুরটির পানি পাড় কেটে বের করে দেয়া হয়। উচ্ছেদকৃত জায়গায় বনায়ন করা হবে বলে তিনি জানান। এছাড়া তার দখলে থাকা বনবিভাগের মালিকানাধীন অন্যান্য জায়গাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন তিনি।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ