আল্লামা ফারুকী (রহঃ)’র হত্যার বিচারের দাবীতে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইসলামী উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী(রহঃ)’র হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত।

শনিবার(৩১ আগষ্ট) বিকাল ৪টায় ১নং রাজানগর ও ১৩নং ইসলামপুর ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআতের আয়োজন রানীরহাট বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি রানীরহাট ফাজিল মাদ্রাসা গেইট থেকে বের হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক রানীরহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে রানীরহাট ফাজিল মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে কোন সরকারি দলের নেতা ও ক্ষমতাশালী কোন ব্যক্তি যদি হত্যাকাণ্ডের শিকার হয় তাহলে তার হত্যা কারীকে যদি সরকার ২৪ঘন্টার মধ্যে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শান্তি প্রদান করতে পারে। আমাদের প্রশ্ন কেন আজ দীর্ঘ ১৪টি বছর পার হওয়ার পরেও কেন শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ)’র হত্যাকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছেনা। আজকের সমাবেশ থেকে সরকারের প্রতি আমাদের দাবী শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী(রহঃ)র হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করুন।


এদিকে বিক্ষোভ মিছিলের পূর্বে মাদ্রাসা মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ও সম্প্রতি ভয়াবহ বন্যায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা, ও শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী(রহঃ) এর বিচারক দাবি ও সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ গঠনে সর্বস্তরের সুন্নি জনতার বৃহত্তর ঐক্য সৃষ্টির লক্ষ্যে শান্তি ও সম্প্রীতি সমবেশ অনুষ্ঠিত হয়।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 53 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 62 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 77 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 68 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 79 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন