বিয়ে অনুষ্ঠানে যুবদল নেতাকে হত্যার চেষ্টা, অস্ত্রসহ একজনকে ধরে র‍্যাবে দিল জনতা

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট বাজারে বিয়ে অনুষ্ঠানে উত্তরজেলা যুবদল নেতা ইউসুফ চৌধুরীকে হত্যার চেষ্টা করে একদল দুর্বৃত্ত। তবে বিয়ে অনুষ্ঠানে আসা স্থানীয় জনসাধারণ তাদের পরিকল্পনা বুঝতে পেরে ধাওয়া দেয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও অস্ত্রসহ তৌহিদুল ইসলাম মামুন (৩৫) নামে একজনকে আটক করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে র‍্যাব সদস্যরা এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হয়। সে রাজানগর ইউনিয়নের বগাবিলি এলাকার আইয়ুব আলীর ছেলে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

এই ব্যাপারে উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরীসংবাদ মাধ্যমকে জানান, তারা পরিকল্পীতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে বিয়ে অনুষ্ঠানে আসে। সুযোগ বুঝে হামলার চেষ্টার একপর্যায়ে তাদের গতিবিধি বুঝতে পারেন বিয়ে অনুষ্ঠানে আসা অন্যান্য অতিথিরা। তারা এই দুর্বৃত্তদের ধাওয়া দেন। এসময় একজনকে অস্ত্রসহ ধরে ফেললেও বাকীরা পালিয়ে যায়। আটক টিপু আলোচিত প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার ৩নং আসামি ছিলো। এটি ছাড়াও তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলাসহ আরও অন্তত ৬টি মামলা রয়েছে।

আটক মামুনের কাছে চার রাউন্ড কার্তুজ ও দুটি বন্দুক পাওয়া গেছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে জানিয়েছেন। সে বেশকিছুদিন ধরে ইউসুফ চৌধুরীকে অনুসরণ করছিলো বলে জানান স্থানীয়রা৷ এই ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদসহ আরো তদন্ত করে পরে বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাব।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ