আবারও খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের সব গেট

নিউজ ডেস্ক: পানিবৃদ্ধি অব্যাহত থাকায় বন্ধের পাঁচ দিন পর আবারও ৬ ইঞ্চি করে খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটির কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেইট খুলে দেয়া হয়।জানা যায়, সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে রাঙ্গামাটিতে গত দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে পানি বাড়ছে কাপ্তাই হ্রদে।

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানা যায়, হ্রদের পানি ধারণ ক্ষমতার কাছাকাছি চলে এসেছে। বর্তমানে হ্রদে ১০৮ দশমিক ৫৩ মিন সি লেভেলে (এমএসএল) পৌঁছে গেছে। হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।
ফলে হ্রদের তীরবর্তী নিম্নাঞ্চল মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। জেলার বাঘাইছড়ি, লংগদু, ও রাঙ্গামাটি পৌর এলাকায় প্লাবিত হচ্ছে। এতে মানবেতর দিন কাটাচ্ছেন তীরবর্তী মানুষ।

রাঙ্গামাটি জেলা প্রশাসনে সূত্রে জানা যায়, জেলার লংগদু, বাঘাইছড়ি ৫টি ইউনিয়ন ও রাঙ্গামাটি পৌর এলাকায় ৯ হাজার ২০০ মানুষ পানিবন্দি রয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ আশ্রয় কেন্দ্রে যাননি।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বলেন, ‘পানির স্তর আরও বৃদ্ধি পাওয়ায় সন্ধ্যায় বাঁধের গেট খোলার বিষয়টি চিন্তাভাবনার মধ্যে ছিল। পানিবৃদ্ধি অব্যাহত থাকায় সন্ধ্যায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে।’

প্রসঙ্গত, হ্রদের পানি কমাতে গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিন বাঁধের ১৬টি গেট খোলা ছিল। পানির স্তর ১০৮ এমএসএলের নিচে চলে আসায় সব গেট বন্ধ করে দেয়া হয়।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ