ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন আরও ৩০ জন। এ ঘটনায় ৩০টি বাড়িঘর ভাঙচুর করা হয়। নিহত ব্যক্তির নাম মীর মিলন (৫০)। তিনি ছয়সূতি এলাকার একটি কাঠের স মিলের স্বত্বাধিকারী বলে জানা গেছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সূতি এলাকায় স্থানীয় আহলে সুন্নাত আল-জামাত বেলা সাড়ে ১০টায় উপজেলার প্রতাব নাথ বাজার থেকে ঈদে-মিলাদুন্নবীর জশনে জুলুস বের করে। একই সময়ে পূর্ব ঘোষণা অনুযায়ী ইমাম ওলামা পরিষদ নামে ছয়সূতি বাসস্ট্যান্ড ‘সিরাতুন্নবী’ হিসেবে পরিচিত আরেকটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। ঈদে-মিলাদুন্নবীর জশনে জুলুসটি কুলিয়ারচরের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় যেতে চাইলে সংঘর্ষের আশঙ্খায় স্থানীয় লোকজন ও প্রশাসন থেকে তাদের নিষেধ করা হয়।
এ সময় জশনে জুলুসে অংশ নেওয়া কিছু লোক নিষেধ অমান্য করে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে এক পর্যায়ে আহলে সুন্নাত আল-জামাত ও ইমাম ওলামা পরিষদের অনুসারীদের মাঝে পাল্টাপাল্টি দাওয়া শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে স্থানীয় ব্যবসায়ী মিলন গুরুতর আহত হয়। স্থানীয়রা মিলনকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা অবনতি হলে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুয জোহরা সংবাদ মাধ্যমকে সংঘর্ষের ঘটনায় মীর মিলন মিয়ার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকার পরিস্থিতি শান্ত করার চেষ্টায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

  • Related Posts

    প্রলোভনে পড়ে ঈদগড়ের কিশোরী ধর্মান্তরিত: বিয়ের ভুয়া দাবিতে অবৈধ সংসার,এলাকায় তোলপাড়

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের এক হতভাগ্য কিশোরীকে প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ পাওয়া গেছে। অপ্রাপ্তবয়স্ক এই তরুণীকে ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তর করার পর…

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ