রাঙ্গুনিয়ায় নিত্যপণ্যের বাজার অভিযানে ৫ দোকানিকে অর্থদণ্ড

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
১৬ অক্টোবর (বুধবার) বিকেলে উপজেলার রোয়াজারহাট বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অসংগতির জন্য ৫ দোকানিকে ১৬ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারজার হোসাইন এই অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টর মো. আবুল হোসেন ও রাঙ্গুনিয়া থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে দোকানে যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং খাদ্যদ্রব্যের মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য স্পষ্টভাবে লিপিবদ্ধ না থাকায় ৫টি প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ষোল হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারজার হোসাইন।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ