রাঙ্গুনিয়ায় কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রীতি ফুটবল ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা সভা গত ২৫ অক্টোবর পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী ডাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ রাশেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের উপদেষ্টা সমাজসেবী আবদুল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান, রাঙ্গুনিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, যুবনেতা মো. শাহজাহান, শহিদুল ইসলাম রিটন, সমাজসেবী নুরুল আমিন, কর্ণফুলী ক্রীড়া পরিষদের সিনিয়র সহসভাপতি তানসেন বড়ুয়া, দফতর সম্পাদক আবু বক্কর, সহ দফতর সম্পাদক আবদুল মান্নান প্রমুখ।
সভায় মো. সালাহউদ্দিন, এম আর মামুনুল হক, আবদুস সামাদ, জসিম উদ্দিন, মমতাজুল হক, মো. আজিজ, নুরুল হাসান, সাব্বির হোসেন ও লিটন দাশকে রাঙ্গুনিয়ায় ক্রীড়া উন্নয়নে অবদান রাখায় সংবর্ধনা দেওয়া হয়। কর্ণফুলী ক্রীড়া একাদশ ও প্রবাসী কর্ণফুলী ক্রীড়া একাদশের মধ্যকার অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচটি পরিচলনা করেন সিজেকেএস এর রেফারি মুক্তি সাধন বড়ুয়া, সহযোগী রেফারি ছিলেন ওয়াহিদুল আলম ও দেলোয়ার হোসেন।
পুরো খেলায় ধারা ভাস্যকার ছিলেন আল হাসান মনজু। খেলায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া একাদশ ২-১ গোলে কর্ণফুলী ক্রীড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী দল কর্ণফুলী ক্রীড়া একাদশের অধিনায়ক মো. তারেকের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও কর্ণফুলী ক্রীড়া একাদশের অধিনায়ক শাহনেওয়াজের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ