জিয়া মঞ্চ নেতা ফারুকীর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিউজ ডেস্ক: জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফারুকীর ওপর গত ২৮ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন এশিয়ান হাউজিং সোসাইটিতে ছাত্রলীগ ক্যাডার হৃদয় মিত্র সুমন প্রকাশ ইয়াবা সুমন ও তার ক্যাডার বাহিনী কর্তৃক হত্যার উদ্দেশ্যে মাথায় রামদা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার প্রতিবাদে ও হামলাকারীদের বিচার দাবিতে নগরীতে (২৯অক্টোবর) বিকেলে পাঁচলাইশ থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মহানগর কমিটির আহবায়ক খোরশেদ আলম।
জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জামিল সিদ্দিক, প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল, সহ সম্পাদক কামাল মাস্টার, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সাবেক আন্তর্জাতিক সম্পাদক আবদুল গফুর খান, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক শাহ আলম।
বক্তব্য রাখেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার, দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আহমদ হোসেন আমু,মহানগরের যুগ্ম আহবায়ক যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন চৌধুরী বকুল, এম.নাছির উদ্দিন, এয়ার মোহাম্মদ আবু, নুর আলম কালু, রাসেল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক সাদ্দাম,
মহানগরের সদস্য সচিব ইলিয়াস ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব এড. ইস্কান্দার আলম চৌধুরী, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক এজলাস, রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি আবদুল আলী, সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সাগর, বক্কর, সালাহউদ্দিন রুবেল প্রমুখ।
নেতৃবৃন্দ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ক্যাডার ইয়াবা সুমন ও তার ক্যাডার বাহিনীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক | রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টে একটি অবৈধ ইটভাটার…

    সরফভাটার মীরেরখীলে কৃষককে তুলে নিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় নেজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গিয়ে দুই হাত কেটে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 57 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 63 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 77 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন