রাঙ্গুনিয়ায় খাঁ মসজিদের দানবক্স লুটপাট ও ভাংচুরের প্রতিবাদ

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী বুজুর্গ মসজিদ হিসেবে খ্যাত পোমরা খাঁ মসজিদের প্রবেশগেট ও একাধিক দানবক্স ভাংচুর ও দানের টাকা লুটপাট এবং মসজিদ কমিটি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) বাদে জুমা মসজিদ প্রাঙ্গণে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে এবং মুসল্লীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন সাদ্দাম মেম্বার লিখিত বক্তব্যে জানান, গত ২৩ অক্টোবর একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল মসজিদের ৫টি দানবক্স ভেঙে দানের টাকা লুট করে এবং মসজিদের গেট ও হেফজখানার শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় মসজিদ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।

ইকবাল হোসেন অভিযোগ করেন, এই চক্রটি মসজিদ কমিটির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। মসজিদের উন্নয়ন কার্যক্রম চালু রয়েছে, যা বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত দুর্বৃত্তরা। মুসল্লীরা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মসজিদ খতিব জরিফ আলী আরমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জহির আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব ইকবাল হোসেন সাদ্দাম মেম্বার,

দিদারুল আলম সওদাগর, মাসুদ রানা, মঈনুল ইসলাম, নুরুল আমিন কেরানী, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, কাজী একরাম উল্লাহ রিপন, নুরুল আজিম মাস্টার, হামিদ শরীদ মেম্বার, আবুল ফয়েজ মেম্বার, মীর আহমদ সওদাগর প্রমুখ।

  • Related Posts

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    প্রিন্ট নিউজ দক্ষিণ রাঙ্গুনিয়া প্রতিনিধি:‘মাদক সেবন করে যে—অকালে মরে সে, চল সবাই ঐক্য গড়ি, মাদককে বয়কট করি’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পূর্ব খুরুশিয়া কানুন বাজারে মাদকবিরোধী মতবিনিময় সভা…

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোস্তফা আল জামী মাদ্রাসায় হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান ওয়ায়েজীন হিসেবে বক্তব্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ