রাঙ্গুনিয়ায় জিয়া মঞ্চ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ মানবাধিকার সম্পাদক খোরশেদ আলম ফারুকীর ওপর ছাত্রলীগ ক্যাডার সুমন গং কর্তৃক হামলার প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে চট্টগ্রাম- কাপ্তাই মহাসড়কের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালি চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আবদুল আলী সওদাগরের সভাপতিত্বে ও উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ ও কাজী মোহাম্মদ আলমগীরের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াকিল আহমদ।

প্রধান বক্তা ছিলেন, উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উত্তরজেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল, সাংস্কৃতিক সম্পাদক মাসুদুর রহমান, সহ সম্পাদক মাস্টার কামাল উদ্দীন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ভিপি আনছুর উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, পারভেজ মোশাররফ, উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এজলাস, উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ও দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আলম তালুকদার প্রমুখ।
পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এদিকে ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও এ পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবিও জানান বক্তারা।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ