নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার সম্পাদক খোরশেদ আলম ফারুকীর ওপর ছাত্রলীগ ক্যাডার সুমন গং কর্তৃক হামলার প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা সরফভাটা শাখা জিয়া মঞ্চের উদ্যোগে সরফভাটা সিকদার পাড়া কালিন্দারাণী সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ওসমান শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী,প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইফতেখার উদ্দিন রোবেল।

সাবেক ছাত্রনেতা সোহেল শিকদারের সঞ্চলনায় প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা সৈয়দ নূর, বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলার অর্থ-সম্পাদক জসিম উদ্দিন, বিএনপি নেতা মন্জুরুল ইসলাম, মহিবুল্লাহ মারুফী,সরোয়ার উদ্দীন, মাহবুব মেম্বার,স্বেচ্চাসেবক দলের সাবেক সভাপতি মো: ফোরকান ও সালাউদ্দিন প্রমুখ।


পরে সরফভাটা সিকদার পাড়া কালিন্দারাণী সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এদিকে ঘটনার অনেকদিন পেরিয়ে গেলেও এ পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবিও জানান বক্তারা।






