রাঙ্গুনিয়া সরফভাটায় আগুনে পুড়ল ৫ বসতঘর

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫ বসতঘর।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছমদ সওদাগরের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন- ওই এলাকার মো. মহিউদ্দিন, মো. হাসান, আবদুল বাছেক, মো. সদর আলী ও মো. জনি।
ক্ষতিগ্রস্তরা জানান, এতে আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে ৫ লাখ টাকা। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও কয়েকটি ঘরে আংশিক ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে পুরো পাড়া তছনছ হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার পথ বাদশা মিয়া বৈদ্য সড়কটি আশেপাশের দখলদারদের কবলে পড়ে সরু হয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. জাহেদুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। খবর পেয়ে স্টেশনের গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫ জন মালিকের ৫টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সাহায্যে এগিয়ে এসেছে সরফভাটা ছাত্র সমাজ। সরফভাটা ত্রাণ তহবিলের অর্থায়নে ক্ষতিগ্রস্তদের নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ