নিউজ ডেস্ক: বিএনপির রাজনীতি করতে গিয়ে দীর্ঘ ২০ বছর আগে দেশত্যাগ করে প্রবাসে পারি জমিয়েছিলেন রাঙ্গুনিয়ার আবুল কাশেম। সেখানেও তিনি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গিয়েছেন, সর্বশেষ দায়িত্ব পালন করেন মদিনা মহানগর বিএনপির সভাপতি হিসেবে।

ছাত্র-জনতার আন্দোলনে পট পরিবর্তনের পর তিনি মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে দেশে ফিরেন। বিমান বন্দর থেকে রাঙ্গুনিয়ার প্রবেশপথ তাপবিদ্যুৎ এলে সেখানে নেতাকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন।

পরে মিছিলসহকারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাঙ্গুনিয়ার জিয়ানগরের প্রথম সমাধিতে গিয়ে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় জেয়ারতের মাধ্যমে তার রূহের মাগফেরাত কামনা করা হয়। এরপর পোমরা ইউনিয়নের গোচরা বাজারে এলে নেতাকর্মীদের আয়োজনে সংবর্ধিত হয়েছেন আবুল কাশেম। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।







