ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাঙ্গুনিয়া প্রবাসীর মৃ’ত্যু

নিউজ ডেস্ক:মধ্যপ্রাচ্যের দেশ ওমানে নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে ওমানের বারকা শহরের নাখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল আলম পেয়ারু (৩৯)। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আবিদ পাড়া এলাকার আলী আহমদের ছেলে।

ওমানের অপর প্রবাসী মো. সফিউল আলম জানান, ওমান সময় সকাল ৮টা থেকে ৯টার দিকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে পেয়ারুর মৃত্যু হয়েছে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন।

নিহতের ছেলে মো. সিফাত জানান, কেউ বলছেন নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপর থেকে কাঠের তক্তা পড়ে তার মৃত্যু হয়েছে। আবার কেউ বলছেন বিল্ডিংয়ের ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। সকালে বাবার সাথে কাজ করা এক ব্যক্তি ফোনে তাকে এই মৃত্যুর খবর দেন।

তিনি আরও বলেন, তার বাবা দীর্ঘদিন দুবাইতে ছিলেন। দুই বছর আগে তিনি ওমানে যান। সেখানে এই মর্মান্তিক ঘটনায় তার বাবার জীবনাবসান হয়েছে বলে তিনি জানান।

নিহত পেয়ারু স্ত্রী, ১৭ ও ১১ বছর বয়সী দুই ছেলে এবং এক মেয়ে সন্তান রেখে গেছেন। তার লাশ ওমানের স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে এবং শীঘ্রই দেশে আনতে প্রক্রিয়া চালানো হবে বলে জানান নিহতের স্বজনরা।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ