সরফভাটায় প্রবাসী মামুন হত্যায় আরও একজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক: সরফভাটা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রবাসী সেকান্দর চৌধুরী মামুন (৪২) হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. পারভেজ (৩০) নামের ওই আসামি উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া এলাকার মৃত আবুল আবছারের ছেলে। তিনি মামলার ১৩নং এজাহারনামীয় আসামি বলে জানা গেছে।
রবিবার (১৫ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। এর আগে, শনিবার (১৪ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই ফরিদ আহাম্মদ। এর আগে গত ২ ডিসেম্বর রাতে মো. ওসমান গণি (২৮) নামের আরেকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

জানা যায়, গত ৩০ নভেম্বর সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের জের ধরে ১ ডিসেম্বর রাতে সালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে মামুন আহত হন এবং পরে মারা যান। নিহত মামুন ঘটনার এক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন।

ঘটনার তিনদিন পর ৩ ডিসেম্বর দিবাগত রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নিহতের ভাই শাহাদাত হাছান মুরাদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, ঘটনার পর পরই আমারা একজনকে গ্রেপ্তার করেছিলাম। এবার আরেকজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আয়োজন করা হচ্ছে ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প। আগামী শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) দক্ষিণ রাঙ্গুনিয়ার এম.…

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক : বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জমকালো আয়োজনে দক্ষিন রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 59 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 63 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 78 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 84 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন