কর্ণফুলী ক্রীড়া পরিষদের আয়োজনে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্টিত

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২০ ডিসেম্বর ) দুপুর ২.৩০টায় পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা আবদুল করিম চৌধুরী।


উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্যও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মহসিন, প্রধান বক্তা ছিলেন পদ্মা ক্রাউন লিমিটেডের জেনারেল ম্যানেজার ছদরুল আলম চৌধুরী বাবলু।


সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, রাজনীতিবিদ জোনাইদুল আলম চৌধুরী, চট্টগ্রাম জর্জ কোর্টের এজিপি এডভোকেট হাসান মাহমুদ চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু।


উদ্বোধনী খেলায় সংবর্ধেয় অতিথি ছিলেন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাজী ওসমান গনি, সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমন, প্রবাসী কমিউনিটি লিডার আবুল কাশেম, তারেক জে আর, আবু আহমদ, মুহাম্মদ ফয়েজ, নাছির উদ্দীন।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী রাশেদ, সিনিয়র সহসভাপতি তানসেন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আল হাসান মনজু, দফতর সম্পাদক আবু বক্কর।


উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন উল্কা সংঘ বনাম পাহাড়তলী ফুটবল একাডেমি। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় উল্কা সংঘ ২-০ গোলে পাহাড়তলী ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে উল্কা সংঘের নাইজেরিয়ার খেলোয়াড় মিস্টার স্যামসাং ও প্রথম গোলদাতা হিসেবে ৫ হাজার টাকা মুল্যের প্রাইজমানি পুরস্কার পান শাহাদাত হোসেন রনি।


আজ শনিবার (২১ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্ধিতা করবে বড়ইছড়ি ফুটবল একাডেমি বনাম কদমপুর ফুটবল একাডেমি।

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার প্রত্যয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একতা ৭১-এর উদ্যোগে আয়োজিত আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা…

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 56 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 62 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 77 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 80 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন