রাঙ্গুনিয়া হেল্থ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

নিউজ ডেস্ক : ‘রাঙ্গুনিয়া হেল্থ কেয়ার হসপিটাল এন্ড ডায়োগনিস্টক সেন্টার’ এর বার্ষিক সাধারণ সভা হসপিটালটির নির্মিতব্য নিজস্ব ভবনের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।


শনিবার (২৮ ডিসেম্বর) সকালে হসপিটালটির চেয়ারম্যান বিশিষ্ট অর্থোপেডিক্স সার্জন ডাক্তার এটিএম রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হসপিটালের প্রধান উপদেষ্টা আইআইইউসি ট্রাস্টি বোর্ডের সদস্য ও উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ আমিরুজ্জামান।

ফিন্যান্স ডিরেক্টর মাওলানা ‘মোহাম্মদ শওকত হোসাইনের সঞ্চালনায় মাওলানা মোহাম্মদ সোলায়মানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল: ১০ ঘটিকায় সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ‘রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইয়াহহিয়া মাহমুদ রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা জাফরুল ইসলাম তালকুদার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এস এম কামরুল হক ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তার তওফিকুর নাহার মোনা প্রমূখ।
এসময় বিগত সভার কার্যবিবরণী পেশ করেন পরিচালনা পর্ষদের সদস্য মাস্টার আব্দুল গফুর, আর্থিক প্রতিবেদন (বার্ষিক)ও পরিকল্পনা পেশ করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ‘রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম।
আয়োজিত সভায় শেয়ার হোল্ডারদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শফিউল আলম, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম,ক্যাপ্টেন ইলিয়াস মাহমুদ বাপ্পি,অধ্যাপক জসীমউদ্দীন,ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, কাজী ইরফানুল হক,শওকত আলী নুর, মোঃ কুতুব উদ্দিন বাহার,অধ্যাপক আবদুল আজিজ,নাসির উদ্দীন,সরোয়ার হসেন,জোনাল কমিটির সভাপতি আরিফুল হাসান চৌধুরী মুরাদ ও মাওলানা মোহাম্মদ ইসমাঈল হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন হসপিটালের মেডিক্যাল অফিসার ডাক্তার এস কে এম মোকাম্মেল সিয়াম, ডাক্তার শহিদুল আলম রুবেল।
বক্তারা হসপিটালের ভবিষ্যৎ পরিকল্পনা, প্রত্যাশা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন। হসপিটালটির চেয়ারম্যান ও সভার সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে হসপিটালটিকে যুগোপযোগী ও আধুনিক হসপিটাল হিসেবে গড়ে তুলার পরিকল্পনা ব্যক্ত করেন। এছাড়া তিনি গ্রামেই সকল আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করনের আশা ব্যক্ত করেন।
করোনাকালীন পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রদান করে হসপিটালটি বেশ সুনাম অর্জন করেছে। এছাড়াও কম খরচে উন্নতমানের চিকিৎসা সেবার জন্য হসপিটালটি সবার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ