রাঙ্গুনিয়া মরিয়ম নগরে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়ম নগর সওদাগর পাড়া ও আদর্শ পাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারী) বাদে আসর হতে রাত ব্যাপি মরিয়ম নগর সোনারী ব্যাংক চত্বরে তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে।


অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফজল করিম সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা,মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ।


উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল মাদ্রাসার প্রাক্তন প্রধান মুফাস্সির মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসাইন। প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন,মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয়,তাফসীরুল কুরআন এন্ড কুরআনিক সাইন্স,মাওলানা মুফতি গোলাম কবির আযহারী, ঢাকা।


মরিয়ম নগর ইসলামী সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মাস্টার হোসাইন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন,কালাগাজী পাড়া জামে মসজিদের খতিব ও সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন,মরিয়ম নগর ইসলামীয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও মরিয়ম ইসলামিয়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নুরুল আমিন, মরিয়ম নগর ইসলামীয়া আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক ও মৌলভী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহীম খলিল ও ফুলগাজী পাড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন নূরী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরিয়ম নগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা,আব্দুল গফুর, মরিয়ম নগর ৪ নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: হোসেন,মরিয়ম নগর ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক সৈয়দ আহম্মদ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: হাফেজ সওদাগর ও ওসমান গণি প্রমুখ।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন,মাহফিল আয়োজক কমিটির আহবায়ক মো:আব্দুল হালিম,যুগ্ম আহবায়ক মো: নজরুল ইসলাম, সদস্য সচিব মো: ফজলুল করিম,মরিয়ম নগর সওদাগর পাড়া ইউনিটের সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

মাহফিলে সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত, হামদ ও নাত সবার দৃষ্টি আকর্ষণ করেছে। মাহফিলে নানা পরিবেশনা ছিল মুগ্ধ করার মতো।

শেষে মোনাজাতের মাধ্যমে তাফসিরুল কুরআন মাহফিল সমাপ্ত হয়। এতে দেশ,জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ