প্রাইভেটকারের ধাক্কায় ফাটল ওয়াসার পাইপ, পানি উঠল ৪০ ফুট ওপরে

নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকারের ধাক্কায় ওয়াসার পাইপের ভালভ ভেঙে গেছে। এতে সড়ক ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে গেছে। এ সময় পানি কমপক্ষে ৪০ ফুট পর্যন্ত ওপরে উঠে গেছে।
শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৬টার দিকে সড়কের বুড়িশ্চর ইউনিয়নের নজুমিয়াহাটের শেখ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, প্রাইভেটকারের ধাক্কায় ওয়াসার পাইপলাইন ফেটে যাওয়ায় পানি কয়েক ফুট উচ্চতায় উঠে বড় ফোয়ারা হয়ে নিচে পড়ছে। এতে আশপাশের মার্কেটের দোকান, সড়কসহ সব ভিজে গেছে। পানির তীব্রতায় সড়কের আশপাশে ইটের খোয়া উপড়ে গেছে। সড়কে যান চলাচলে বাধার সৃষ্টি হয়। কুয়াইশ কলেজ থেকে নেয়ামত আলী রোড এলাকার পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে তখন ৮ থেকে ১০ জন পুলিশ সদস্যকে কাজ করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাইপে ধাক্কা লাগা ওই গাড়িতে চালকসহ চারজন যাত্রী ছিলেন। তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে রাউজান থেকে নগরীতে ফিরছিলেন। ওয়াসার পাইপের ভালভ ভেঙে গাড়িটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয় লোকজন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রাঙ্গুনিয়ায় অবস্থিত শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, এ ঘটনায় নগরীর কিছু এলাকার পানি সরবরাহ বন্ধ করা হয়েছে। পাইপ মেরামত করে পানির সঞ্চালন স্বাভাবিক করার কাজ করা হচ্ছে। বিকেল চারটার মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তিনি।
এ বিষয়ে হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক আশরাফ উদ্দিন বলেন, ঘটনার পরপর একদল পুলিশ এসে ওয়াসাকে খবর দেয়। পুলিশ সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে। দুপুর ১২টার দিকে ক্রেন দিয়ে গাড়িটি উদ্ধার করে মদুনাঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

  • Related Posts

    রাঙ্গুনিয়ার নতুন ইউএনও শাহাদাত হোসেনের যোগদান

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব শাহাদাত হোসেন। এর আগে তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দায়িত্ব পালন করেছেন। শাহাদাত হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন…

    রাঙ্গুনিয়ায় লাল-সবুজ বাসের ধাক্কায় মোটরবাইক আরোহী নিহ*ত, পা বিচ্ছিন্ন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসের ধাক্কায় তার ডান পা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 59 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 63 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 78 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 84 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন