রাঙ্গুনিয়ায় ওয়ালীদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় ওয়ালীদ স্মৃতি সংসদের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক হাজী মোহাম্মদ ইলিয়াস সিকদার।

তাসফিয়া নুর সাফার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উন্নয়ন সচিব অনুজ কুমার বড়ুয়া,

চট্টগ্রাম গ্রামার স্কুল ও কলেজের অধ্যাপক প্রবির দাশ গুপ্ত, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ সৈয়দ নূর,

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

চট্টগ্রাম স্বোচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবর আলম তালুকদার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল নেতা আবুল হোসেন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ালীদ স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ শওকত আলী নূর।

উদ্বোধনী খেলায় ব্রীজঘাটা ব্রাইট স্টার ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে নারিশ্চা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মো. সাইফুল ইসলাম।

হাফেজ মোহাম্মদ নুরুচ্ছফা আল- জামির কণ্ঠে কুরআন তিলাওয়াতের পর অতিথিগণ শান্তির পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

ওয়ালীদ স্মৃতি সংসদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালীদ স্মৃতি সংসদের সভাপতি মো: নঈম উদ্দিন, সিনিয়র সহসভাপতি জুলফিকার আলি, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মো. সাকিব। খেলায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ