রাঙ্গুনিয়ায় নাইটগার্ডকে আটকে রেখে বিদ্যালয় থেকে নিয়ে গেল ৯ ল্যাপটপসহ মূল্যবান মালামাল

নিউজ ডেস্ক : নাইটগার্ডকে আটকে রেখে রাঙ্গুনিয়ার একটি স্কুলের ৯টি ল্যাপটপ, বৈজ্ঞানিক সামগ্রীসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। তিন-চারজন মুখোশধারী ব্যক্তি উপজেলার পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটায়। এই ঘটনায় গত বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আবছার বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতে স্কুলের নাইটগার্ড নুরুল আলম দায়িত্বরত ছিলেন। মাঝ রাতে হঠাৎ তিন-চারজন মুখোশধারী ব্যক্তি তাকে দেশীয় অস্ত্রের মুখে আটকে রেখে স্কুলের কম্পিউটার কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা ৯টি ল্যাপটপ, ১টি প্রিন্টার ও বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সরঞ্জাম এবং প্রধান শিক্ষকের অফিস কক্ষের আলমিরার তালা ভেঙ্গে সেখানে থাকা গুরুত্বপূর্ণ সরকারি অফিসিয়াল ডকুমেন্টসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এতে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম সংবাদ মাধ্যমকে বলেন, চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে। অচিরেই তাদের আইনের আওতায় আনাসহ চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

  • Related Posts

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ সভায় বিভিন্ন মাদরাসার…

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক | রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টে একটি অবৈধ ইটভাটার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 59 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 63 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 78 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 84 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন